বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ - ২১:৪৮
হরমুজ প্রণালীতে যে কোনো বিশৃঙ্খলার কঠোর জবাব দেয়া হবে

ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীর বুদ্ধিদীপ্ত নিয়ন্ত্রণ সম্পূর্ণ কর্তৃত্বের সাথে পরিচালিত হচ্ছে এবং এ পথে যে কোনো বিশৃঙ্খলার মুখে কঠোর ও চূড়ান্ত জবাব দেয়া হবে।

হাওজা নিউজ এজেন্সি: আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় ২৬টি বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার প্রণালীর নিরাপদ করিডোর দিয়ে আইআরজিসি নৌবাহিনীর অনুমতি ও সমন্বয় সাপেক্ষে চলাচল করেছে।

বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, হরমুজ প্রণালীতে যাতায়াতের জন্য অনুমতি নেওয়া ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা আবশ্যক। পূর্ব নির্ধারিত পথ বাদ দিয়ে অন্য কোনো রুট ব্যবহার করাই ‘বিশৃঙ্খলা’ বলে বিবেচিত হবে এবং তা দমন করা হবে।

বুধবার রাতে বেশ কয়েকটি জাহাজ তাদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ ও কারসাজি করে অনুমতি ছাড়াই পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করে। আইআরজিসি নৌবাহিনী জানায়, একাধিক রেডিও সতর্কবার্তার পর তাদের যোদ্ধারা দুটি জাহাজ আটক করে এবং অন্যগুলোকে ফিরে যেতে বাধ্য করে।

এ অঞ্চলে অবস্থানরত ‘সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনী’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে বন্দর আব্বাস বিমানবন্দরের খালি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও তাতে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। বিবৃতিতে জানানো হয়, “এই হামলার জবাবে যে মার্কিন ঘাঁটি থেকে আক্রমণটি চালানো হয়েছিল, সেটিতে প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। এই কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটলে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী আমাদের কঠোর জবাবের সম্মুখীন হবে।”

আইআরজিসি আরও জোর দিয়ে বলে, “হরমুজ প্রণালী কেবল আইআরজিসি নৌবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় এবং এই প্রণালীতে যেকোনো বিশৃঙ্খলার মুখে আমাদের কঠোর জবাব দেয়া হবে।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha